1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে আলোচনায় মিটলো মাঠ নিয়ে জটিলতা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে আলোচনায় মিটলো মাঠ নিয়ে জটিলতা

  • আপডেট টাইম : Saturday, July 16, 2022
  • 486 বার
IMG 20220716 205035

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

মাঠের জমির মালিকানা নিয়ে স্থানীয়দের সাথে মন্দির কমিটির উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল উপজেলার বানাইল ইউনিয়নের ভুষুন্ডি গ্রামে। এনিয়ে গাছ কর্তন ও মন্দির ভাঙ্গচুরের কথা উল্লেখ করে সম্প্রতি থানায় অভিযোগও দিয়েছিলো মন্দির কমিটি। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম , মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিমসহ গণ্যমান্যরা।

তবে শনিবার ( ১৬ই জুলাই) উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্যসহ বিবাদমান দুই পক্ষকে নিয়ে আলোচনার আয়োজন করা হয়। প্রায় ৩-৪ ঘন্টা ব্যাপী ওই আলোচনায় মিলে সমাধান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, আরেকটি মাঠের জন্য ১০ লাখ টাকা বরাদ্দের ব্যবস্থা করে উভয়পক্ষকে সমঝোতায় আনা হয়েছে। আশাকরি এনিয়ে তাদের মধ্যে আর কোন ঝামেলা হবেনা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com