1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত

  • আপডেট টাইম : Monday, May 23, 2022
  • 782 বার
257414996 4457296531044986 3700150066676439396 n

হারুন অর রশিদ

মির্জাপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ইয়াছির হোসেন কানন (২২) ও শহিদুল ইসলাম (২৫) নামে দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন। তারা একে অপরের বন্ধু।
সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের আন্ডারপাসের ওপরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছির হোসেন কানন টাঙ্গাইল সদরের হাজী আবুল হোসেন ইনস্টিটিউশন অব টেকনোলজির ছাত্র। সে মির্জাপুর পৌর শহরের বাওয়ার কুমারজানী গ্রামের আমির হোসেন এবং শহীদুল ইসলাম একই এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, কানন ও শহীদুল সকাল সাড়ে নয়টার দিকে একই মোটরসাইকেল নিয়ে বাসা থেকে মাত্র দেড়শ গজ দূরে মির্জাপুর বাইপাসের আন্ডারপাসের ওপরে পৌছায়। এ সময় টাঙ্গাইলগামী দ্রতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইয়াছির হোসেন কানন মারা যান। গুরুতর আহত হন তার বন্ধু শহীদুল। পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা নেয়ার পথে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে পৌছালে সেখানে তার মৃত্যু হয়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন, ঘটনার সত্যতার স্বীকার করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ মর্মান্তিক দূর্ঘটনায় নিহতের পরিবার ও ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com