মির্জাপুর প্রতিদিন ডেস্ক
‘মুজিব বর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না একটি পরিবার’ এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে মির্জাপুরে ধাপে গৃহহীন ১৮ পরিবার পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমিসহ ঘর। মঙ্গলবার এই ঘর হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার বানাইল, তরফপুর, মহেড়া ও বহুরিয়া ইউনিয়নে সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হচ্ছে।
নির্মিত ১৮ ঘর ভূমি দলিলসহ হস্তান্তর করা হয় উপকারভোগী প্রতিটি পরিবারের মধ্যে। এই প্রকল্প কাজ বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সঙ্গে মঙ্গলবার সকালে উপজেলার মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর বিতরণের অনুষ্ঠান উদ্বোধন করেন। এই দফায় মঙ্গলবার সকালে ১৮ গৃহহীন পরিবারকে তাদের ঘর বুঝিয়ে দেয়া হয়। যারা প্রকৃত ভূমিহীন তারাই এই সুবিধা পেয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপ সহকারী প্রকৌশলী আবু তাহের মোল্লাসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।