1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে গাছ পোড়ানো ১৯ চুল্লী ধ্বংস; অর্থদণ্ড - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে গাছ পোড়ানো ১৯ চুল্লী ধ্বংস; অর্থদণ্ড

  • আপডেট টাইম : Tuesday, March 8, 2022
  • 708 বার
received 2232949336846477

মো. জোবায়ের হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে গাছ পুড়িয়ে কয়লা তৈরির ১৯টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মীর আজমত আলী নামে এক চুল্লী মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

মঙ্গলবার (৮ই মার্চ) দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের নয়াপাড়া ও মহিষবাতান এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। সেসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বনাঞ্চলে ঘেরা উপজেলার বিশেষকরে বাঁশতৈল ও আজগানা ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে গাছের খন্ডিত গুড়ি পুড়িয়ে কয়লা তৈরির এসব কারখানা গড়ে উঠেছে। এসব চুল্লীতে সাধারণত বনের গাছ পোড়ানো হয়। এতে একদিকে যেমন বনজ সম্পদ ধ্বংস হচ্ছে অপরদিকে এসব চুল্লীর ধোঁয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, বাড়ছে রোগ ব্যধিও। প্রতিবছর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব চুল্লী ধ্বংস ও জড়িতদের অর্থদণ্ড দেয়া হলেও এই অতিলোভীদের পুরোপুরি নিভৃত করা যায়না।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, বনজ সম্পদ ধ্বংস করে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লী চলতে দেয়া হবেনা। এ বিষয়ে খোঁজ রাখা হবে এবং যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে এসব বন্ধের জন্য প্রশাসন তৎপর থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com