1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে অগ্নিকান্ডে সব হারিয়ে নিঃস্ব প্রতিবন্ধি আজাহার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে অগ্নিকান্ডে সব হারিয়ে নিঃস্ব প্রতিবন্ধি আজাহার

  • আপডেট টাইম : Sunday, February 20, 2022
  • 961 বার
1111111111111111

মির্জাপুর প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অগ্নিকান্ডে আজাহার আলী নামে এক প্রতিবন্ধীর গবাদি পশুসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের শুকতা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আজাহার আলী শুকতার গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় প্রতিবন্ধী আজাহার আলী স্ত্রী সন্তান নিয়ে পাশ্ববর্তী বারিন্দা গ্রামে তরফ আলী বয়াতির বাড়িতে গানের অনুষ্ঠানে যান। রাত ১২টার দিকে তার বসত ঘরের একপাশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন পাশ্ববর্তী বাড়ির এক বাসিন্দা। মুহূর্তে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বসতঘরে থাকা ধান-চাল, নগদ টাকা এবং একটি গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সহায়তা করেন। এই অগ্নিকান্ডে বসতঘর, ধান-চাল, গরু ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রতিবন্ধি আজাহার আলী জানিয়েছেন।
আলহাজ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের সিনিয়র প্রভাষক শুকতা গ্রামের বাসিন্দা মো. মাসুদুর রহমান জানান, প্রতিবন্ধী আজাহার আলীর স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। তিনি মানুষের দ্বারে দ্বারে সহায়তা তুলে সংসার চালান। এখন পরিবার নিয়ে তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন বলে জানান।
আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ব্যক্তিগতভাবে সহায়তার ব্যবস্থা করেছি। এছাড়া স্থানীয় সাংসদ ও উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, খুব শীগ্রই গৃহ নির্মানের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com