1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ৯ ডাকাতসহ গ্রেপ্তার ২১ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে ৯ ডাকাতসহ গ্রেপ্তার ২১

  • আপডেট টাইম : Friday, February 11, 2022
  • 2383 বার
IMG 20220211 144327

মো. জোবায়ের হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে ৯ ডাকাতসহ বিভিন্ন মামলায় মোট ২১জনকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জনকে ডাকাতি মামলায়, ৫ জনকে মাদক মামলায়, ২ জনকে ওয়ারেন্টমূলে ও ৫ জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে বৃহস্পতিবার (১০ ফেব্রæয়ারি) রাত ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন উপজেলার পৌরসভা এলাকাধীন পুষ্টকামুরী মাঝি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ ডাকাতকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বেশকিছু চাপাতি, লাঠি, শাবল ইত্যাদি। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ওই গ্যাংয়ের অপর দুই সদস্য।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পুষ্টকামুরী মাঝিপাড়া এলাকার একটি কাঠ বাগানের ভিতর ডাকাতির প্রস্তুতি নিয়ে একদল লোক সংঘবদ্ধ হয়েছে। এরপর তথ্যের সত্যতা যাচাই করে তাদের ঘিরে ফেলে পুলিশ।

এ ঘটনায় মির্জাপুর থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পুষ্টকামুরী সওদারগর পাড়ার জাহাঙ্গীরের ছেলে টিপু সওদাগর (২৮), একই এলাকার সাহেব আলীর ছেলে ভজন (২৬), মঞ্জু সওদাগরের ছেলে সোহেল (২৪), মৃত লুৎফর রহমানের ছেলে মো. জুয়েল. মৃত জোয়াহের এর ছেলে সুমন মিয়া (২৫), গোড়াইল গ্রামের আলমগীরের ছেলে লিটন (৩২), মীর দেওহাটা গ্রামের শওকত মিয়ার ছেলে নাজমুল হোসেন (২৫), উপজেলার তরফপুর ইউনিয়নের ডৌহাতলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুর রউফ ওরফে রুবেল (২৯) ও একই এলাকার ধোপাপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে রানা ওরফে রাজিব আহম্মেদ (২৫)।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত অপরাধী ও মাদকসেবী। গ্রেপ্তারকৃত অধিকাংশের নামে মির্জাপুর থানায় একাধিক মামলা রয়েছে। মাদকের টাকা জোগাড় করতে তারা নানা সময় মহাসড়কে ডাকাতি করে থাকে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজুর পর ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া এলাকায় যারা এই ডাকাতির কাজের সাথে জড়িত তাদের তালিকা হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

7 responses to “মির্জাপুরে ৯ ডাকাতসহ গ্রেপ্তার ২১”

  1. Avatar of Registro Registro says:

    Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://accounts.binance.com/ru/register?ref=V3MG69RO

  2. Avatar of 註冊 註冊 says:

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  3. Avatar of Registrasi Registrasi says:

    Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  4. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  5. Avatar of herpafend herpafend says:

    **herpafend**

    herpafend is a natural wellness formula developed for individuals experiencing symptoms related to the herpes simplex virus.

  6. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  7. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com