1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
গেড়ামারা উচ্চ বিদ্যালয়ে ৫২ তম ক্রীড়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিক্তিক ড্রিস-প্লে প্রদর্শন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

গেড়ামারা উচ্চ বিদ্যালয়ে ৫২ তম ক্রীড়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিক্তিক ড্রিস-প্লে প্রদর্শন

  • আপডেট টাইম : Sunday, March 8, 2020
  • 793 বার
Mirzapur tangail pic0028 3 2020

মীর আনোয়ার হোসেন টুটুল :
টাঙ্গাইলের মির্জাপুরে বহুরিয়া ইউনিয়নের নির্বৃত পল্লীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ৫২ তম বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরন উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিক্তিক দৃষ্টিনন্দন ড্রিস-প্লে প্রদর্শন করা হয়েছে। আজ রবিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ভিক্তিক এ ড্রিস-প্লে প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জাতির জনকের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন, ৫২ ভাষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফা, ৬৯ এর গণঅভ্যথুান, ৭০ এর নির্বাচন, ৭১ এর মুক্তিযুদ্ধের উপর, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের বিভিন্ন গুরুত্বপুর্ন দিক ড্রিস-প্লের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মীর এনায়েত হোসেন মন্টু। উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিল্পপতি আলহাজ¦ মো. রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম খোকন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল লতিফ সিকদার ও সাধারন সম্পাদক মো. ইকবাল হোসেন লিটন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com