1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ছাত্রলীগের দুই কর্মীকে হত্যার প্রতিবাদে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

ছাত্রলীগের দুই কর্মীকে হত্যার প্রতিবাদে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম : Tuesday, March 3, 2020
  • 1238 বার
89241794 2519981528266604 8691281371915616256 o


নোয়াখালী বেগমগঞ্জের ছাত্রলীগ কর্মীদের উপর স্বাধীনতা বিরোধী অপশক্তি শিবিরের সশস্ত্র হামলা ও খুলনার কয়রা উপজেলার সাধারণ সম্পাদকের উপর শিবিরের ক্যাডারা গুলি চালিয়ে ও কুপিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে হত্যা এবং ৪ জনকে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মির্জাপুর উপজেলা ছাত্রলীগ।

আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের কলেজ রোডস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ছাত্র শিবিরের ক্যাডারদের অভিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়ে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম,সহ সভাপতি শেখ রাসেল হাসান রকি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোবাবর হোসেন সম্পাদক মারুফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য গত ১ মার্চ রবিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের পলোয়ান বাজারে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা ছাত্রলীগ কর্মীদের উপর এলোপাতাড়ি গুলি চালিয়ে ও কপিয়ে আহত করে। এতে ছাত্রলীগ কর্মী রাকিব মারা যায় এবং রায়হান, হাবিব, রনি ও মুন নামে ছাত্রলীগের চারকর্মী গুরুতর আহত হয়।
অপরদিকে একই দিন খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেলের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে গতকাল সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com