মোঃ সাজজাত হোসেন
টাঙ্গাইল-৭ মির্জাপুর শুন্য আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রার্থীসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস সুত্র জানায় টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে এমপি পদে রিটার্নিং অফিসারের নিকট মনোয়নপত্র দাখিলে তথ্য গোপন ও ঋণ খেলাপির দায়ে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসটির সভাপতি এবং এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ, ভোটার আইডি কার্ডে নামের সঙ্গে মিল না থাকায় বৈরাবরি পার্টি (অনিবন্ধিত) সৈয়দ আলমগীর হোসেন, এক শতাংশ ভোটারের স্বাক্ষরের সঙ্গে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম এবং আরজু মিয়ার মনোয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে। ৭ জন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং তিনজন প্রার্থীর মনোয়নয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. জহিরুল ইসলাম জহির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও পার্টির মনোনীত প্রার্থী কমরেড মো. গোলাম নওজব পাওয়ার চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী রুপা রায় চৌধুরী।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ এইচ এম মো. কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগামী ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় শুন্য আসনের উপনির্বাচন। আজ সোমবার ছিল মনোয়নপত্র যাচাই বাছাই। মোট ৭ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা ইচ্ছে করলে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ পাবে।
খান আহমেদ শুভ সাংবাদিকদের বলেন, আমি ব্যক্তিগতভাবে ঋণী নই। আমি একজনের ঋণের গ্যারান্টর (জিম্মাদার) ছিলাম। ওই ঋণ পরিশোধ করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ব্যাংক থেকে ঋণ পরিশোধের বিষয়টি বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত সময়ে জানানো হয়নি। তাই খেলাপি তালিকায় নাম এসেছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে আপিলে আমার প্রার্থিতা ফিরে পাব বলে আশা করি।
উল্লেখ্য যে, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর শারীরিক অসুস্থ্য হয়ে মারা যান। তিনি মারা যাওয়ার পর আসনটি শুন্য হয়ে যায়। ২৫ নভেম্বর নির্বাচন কমিশন শুন্য আসনটির নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন। তফসিল অনুযায়ী ১৫ ডিসেম্বর ছিল মনোয়নপত্র দাখিলের শেষ দিন। আজ সোমবার ছিল ২০ ডিসেম্বর যাচাই বাছাই। ২৭ ডিসেম্বর প্রত্যাহার এবং ২৯ ডিসেম্বর প্রতিক বরাদ্ধ। ১৬ জানুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল-৭ মির্জাপুর উপনির্বাচনে প্রথম বারের মত ভোট গ্রহন হবে ইভিএম পদ্ধতিতে।
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?