1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম : Thursday, December 16, 2021
  • 718 বার
262386700 493971641985248 6463007176469628637 n

মির্জাপুর প্রতিদিন ডেস্ক
সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি, শহীদ মিনার ও মুক্তির মঞ্চে পুষ্পস্তবক অর্পন, সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, মির্জাপুর বাজার বণিক সমিতির উদ্যোগে বিজয় র‌্যালি, বীর মুক্তিযোদ্ধা, শিশু-কিশোর ও আগত অতিথিদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

263573948 467836248021232 2848002550407706574 n
মির্জাপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন 4


সকালে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, পুলিশ বাহিনী, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টূ, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম, মির্জা শামীমা আক্তার শিফা, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক। অভিবাদন গ্রহনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগত অতিথি ও দর্শনার্থীদের সামনে মনোজ্ঞ ডিসপ্লে ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শন করে।

263733650 621199042634191 2762868407303845933 n
মির্জাপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন 5


এরপর ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

3 responses to “মির্জাপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন”

  1. Avatar of 100 USDT 100 USDT says:

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  2. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://www.binance.com/zh-TC/register?ref=VDVEQ78S

  3. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com