মির্জাপুর প্রতিদিন ডেস্ক
১২ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস। নিউমোনিয়া রোগের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে প্রতি বছর বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সারা বিশ্বে দিবসটি পালিত হয়। তারই ধারাবাহিকতায় আজ রোববার (১৪ ই নভেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা চাইল্ড হেলথ্ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ)।
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ ত্রয়ি বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফরিদুল ইসলাম ও উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন চাইল্ড হেল্থ রিসার্চ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ইনসেটিভেটর মো. শহিদুল ইসলাম, বিশিষ্ট বিজ্ঞানী ড. সেজুতি সাহা, সিএইচআরএফ এর মির্জাপুর অফিসের ইনচার্জ ফিল্ড রিসার্চ ম্যানেজার মো. শামীম হাসান ও চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের কর্মকর্তা- কর্মচারিবৃন্দ।
সংস্থাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমুদিনী হাসপাতাল ও উপজেলা পরিষদ চত্বরে বুথ স্থাপন করে দিনব্যাপি সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করে। এরমধ্যে নিউমোনিয়ার বিরুদ্ধে সচেতনতামুলক লিফলেট বিতরণ, কোভিড ১৯ মহামারি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে বিভিন্ন পর্যায়ে মাস্ক, লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা হয়।
2017 Jan 24; 7 41226 cronadyn vs priligy
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. http://6922565.cryptostarthome.com
Your article helped me a lot, is there any more related content? Thanks!