1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের হানা, আটক ৩ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

মির্জাপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের হানা, আটক ৩

  • আপডেট টাইম : Thursday, September 30, 2021
  • 2065 বার
233124680 4475508925845114 3562516151646389645 n

মো. জোবায়ের হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে গভীর রাতে জুয়ার আসরে হানা দিয়ে ৩ জুয়ারিকে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ। তবে জুয়ার আসর থেকে বেশ কয়েকজন জুয়ারি পালিয়ে যেতেও সক্ষম হয়।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নিচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ জুয়ারিকে আটক করে পুলিশ। সেসময় জুয়ার আসর থেকে নগদ ৩ হাজার ৩ শত টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন, জামালপুর জেলার জামালপুর সদর থানার ডাকপাড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মোঃ মোতাহার হোসেন(৩০), অলিপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জিল্লুর রহমান (৫৫) ও টাঙ্গাইল জেলার মধুপুর থানার গাইছাবাড়ী এলাকার আব্দুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৪৯)।

মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার ফতেপুর ইউয়িনের নিচিন্তপুর এলাকায় একটি খোলা জায়গায় ত্রিফল টানিয়ে প্রতিনিয়ত ওয়ান-টেন নামক জুয়ার আসর বসায় একদল জুয়ারি। এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এতে ওই ৩ জুয়ারিকে আটক করতে সমর্থ হয় মির্জাপুর থানা পুলিশ।

মির্জাপুর থানার পরিদর্শক ( তদন্ত) মো. গিয়াস উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারায় মামলা রুজুর পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

5 responses to “মির্জাপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের হানা, আটক ৩”

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  2. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  3. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  4. Avatar of binance binance says:

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  5. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com