মোঃ সাজজাত হোসেন :
টাঙ্গাইলে মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার গোবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর বেগম, একই গ্রামের অমল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস ও রংপুর জেলার রাশেদা বেগম। নিহতরা সবাই নাসির গ্লাস কারখানায় কর্মরত ছিলেন।
এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হলেন, হেলেনা, পারভীন ও রেজিয়া আক্তার। তাদের তিনজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ইউনিয়নের ধেরুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে উপজেলার গোড়াই থেকে যাত্রীবাহি একটি ম্যাক্সি ধেরুয়া এলাকায় অবস্থিত জুই-যুথী পাম্পে জ্বালানি তৈল নিতে ঢোকার সময় পেছন থেকে অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। স্থানীয়দের সহায়তায় আহত ৫ যাত্রীকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও ২ জনের মৃত্যু হয়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটি আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply