মোঃ সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ মাটি কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
জানা যায়, রোববার সকালে উপজেলার মুশুরিয়াগোনা ও রাতে পলাশতলী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন সরেজমিনে উপস্থিত হয়ে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তি ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের দ্বীন মোহাম্মদ মৃধার ছেলে মো.অলমগীর মৃধা ও আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামের মো. চান মিয়ার ছেলে মো. আলমগীর মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) মো.জুবায়ের হোসেন বলেন জনস্বার্থে আমার এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply