1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর প্রেসক্লাবের সদস্যপদ পেলেন নারী সাংবাদিক শিলা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম

মির্জাপুর প্রেসক্লাবের সদস্যপদ পেলেন নারী সাংবাদিক শিলা

  • আপডেট টাইম : Saturday, February 20, 2021
  • 658 বার
ছবি ১

মো. জাহাঙ্গীর হোসেন

টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেছেন উপজেলার একমাত্র নারী সাংবাদিক যায়যায়দিন পত্রিকার মির্জাপুর প্রতিনিধি শিলা আক্তার।শুক্রবার প্রেসক্লাব মির্জাপুরের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে সদস্য পদ দেয়ার বিষয়টি অনুমোদিত হয়।

২০১৯ সালের জুলাইয়ে শিলা আক্তার সদস্যপদ লাভের জন্য আবেদন করেন।দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার পাশাপাশি তার নৈতিকতা ও সামাজিক কর্মকান্ড পর্য়বেক্ষনের পর তাকে সদস্যপদ দেয়া হয়।

তিনি সাংবাদিকতার পাশাপাশি একজন নারী উদ্যোক্তা। ‘নিখাদ পণ্যের সমাহার’ নামে একটি ফেসবুক পেইজের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনা-বেচা করেন। তিনি ইসলামের ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারী।

প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মির্জাপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ বজলুর রশিদ বিজু,    সাবেক তিন সভাপতি আবুল কাশেম খান, নিরঞ্জন পাল ও শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, জহিরুল ইসলাম শেলী কোষাধ্যক্ষ হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রেসক্লাব মির্জাপুরের সাধারণ সম্পাদক এরশাদ মিয়া। শিলা আক্তার বলেন, ‘সদস্যপদ পেয়ে আমি খুবই আনন্দিত ও গর্বিত। এজন্য প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com