1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে উদ্বোধনের অপেক্ষায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের ঘর - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে উদ্বোধনের অপেক্ষায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের ঘর

  • আপডেট টাইম : Wednesday, January 20, 2021
  • 930 বার
received 1336834936656628

মোঃ সাজজাত হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে উদ্বোধনের অপেক্ষায় ৪০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের ঘর।
“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই শ্লোগান ধারণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ‘ উপলক্ষে মির্জাপুরে গৃহহীন ও ভূমিহীন ২৪২টি পরিবারকে পুনর্বাসনের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৪০টি ঘরের শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাকিগুলোর নির্মাণ কাজ দ্রুত চলছে। আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এর আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.আবদুল মালেক ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, যাদের ভূমি ও ঘর নেই তাদের জমিসহ ঘর দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির ধারাবাহিকতায় টাঙ্গাইলের মির্জাপুরে ২৪২ টি পরিবারের মাঝে ঘর দেওয়া হবে। এরমধ্যে সরকারের ২৩৭ টি এবং স্থানীয় এমপি, সরকারের একজন সচিব, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দিবেন ৫টি ঘর। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে ২ টি বেড রোম, একটি কিচেন, একটি ইউটিলিটি রোম একটি টয়লেট ও একটি বারান্দা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ মির্জাপুর উপজেলায় ২৩৭টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। ইতিমধ্যে ৪০টি ঘরের কাজ ড্রয়ি়ং ও ডিজাইন অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২৩ তারিখে ঘর গুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। বাকি ঘর গুলোর কাজ ‌চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের মতো মির্জাপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীনদের পুনর্বাসনে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিবন্ধী, স্বামী পরিত্যাক্তা, ভিক্ষুক এবং ষাটোর্ধ প্রবীণ হতদরিদ্ররা এই প্রকল্পে অগ্রাধিকার পাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com