1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

মির্জাপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

  • আপডেট টাইম : Sunday, January 10, 2021
  • 1357 বার
IMG 20210110 162739
smart

মোঃ সাজজাত হোসেন

টাঙ্গাইলের মির্জাপুর সরকারী কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি। জাতীয় পতাকা ও স্কাউটস পতাকা উত্তোলনের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।
প্রভাষক মো. ছানোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভুমি) মো. জুবায়ের হোসেন, পৌরসভার মেয়র সালমা আক্তার, সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, সাবেক জিবি সদস্য খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবু আহমেদ, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com