1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মালবাহী ট্রাকে ডাকাতি, চালককে হত্যা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে মালবাহী ট্রাকে ডাকাতি, চালককে হত্যা

  • আপডেট টাইম : Wednesday, December 23, 2020
  • 729 বার

মোঃ সাজজাত হোসেন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে মালবাহী ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল মালবাহী ট্রাকে হানা দিয়ে নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে মজিবুর রহমান (৫৫) নামে চালককে হত্যার পর ব্রীজের নিচে ফেলে যায়। ট্রাকের হেলপার হাসান (২৫) আহত হয়েছে। আজ বুধবার ভোর রাতে মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী বাইপাস ব্রীজ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি হলেন ঢাকা জেলার সাভার থানার বলিয়ারপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মজিবুর রহমান।
আহত ট্রাকের হেলপার হাসান জানান, দিনাজপুর থেকে পাথর ভর্তি ট্রাক নিয়ে সাভারের বারবারিয়া যাচ্ছিল। ট্রাকটি মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী বাইপাস ব্রীজ এলে ৪-৫ জনের ডাকাত দল ট্রাকে হানা দিয়ে চালক ও তাকে জিম্মি করে মারপিট শুরু করে। এ সময় ডাকাত দলের সদস্যরা নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে চালককে হত্যার পর ব্রীজের উপর থেকে ফেলে দেয়। স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com