1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
পোষ্টকামুরী চরপাড়া দরবার শরীফের ৩৯ তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

পোষ্টকামুরী চরপাড়া দরবার শরীফের ৩৯ তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Saturday, December 12, 2020
  • 766 বার
130506290 500188974269179 7370731109745219927 n

মোঃ সাজজাত হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ফুরফুরা ছিলছিলার ছুফী-আবাদ (গবড়া) দরবার শরীফের পীরে কামেল মোর্শেদে মোকাম্মেল হযরত শাহ্ ছুফী আলহাজ¦ মুহাম্মদ আব্দুস ছবুর (রহঃ) এর প্রতিষ্ঠিত পোষ্টকামুরী চরপাড়া দরবার শরীফের ৩৯ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন। ছুফী আবাদ (গবড়া) দরবার শরীফের সাজ্জাদানশীল পীর ছাহেব হযরত মাওলানা আলহাজ¦ শাহ্ ছুফী মুহাম্মদ শামছুল হক সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক ব্যারিস্টার তাহ্রীম হোসেন সীমান্ত প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাশেদ সিকদার, সাবেক কাউন্সিলর আব্দুল জলিল খান।
পোষ্টকামুরী চরপাড়া দরবার শরীফের আহ্কার আলহাজ¦ মুহাম্মদ নাজিম উদ্দিন (পীর ছাহেব) বলেন শুক্রবার বাদ যোহর হতে খতমে কোরআন ও সারা রাত্রিব্যাপী ওয়াজ নছিহত এবং শনিবার বাদ ফজর আখেরী মোনাজাত ও তবারক বন্টন করে মাহফিল সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com