1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
আরপি সাহার ১২৪তম জন্মদিনে “আমার মির্জাপুর” ফেসবুক গ্রুপের আলোচনা সভা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

আরপি সাহার ১২৪তম জন্মদিনে “আমার মির্জাপুর” ফেসবুক গ্রুপের আলোচনা সভা

  • আপডেট টাইম : Monday, November 23, 2020
  • 794 বার
RP Shaha News And Pic 1

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠা দানবীর রণদা প্রসাদ সাহাকে স্মরণ করলো “আমার মির্জাপুর” ফেসবুক গ্রুপের প্যানেল মেম্বাররা দানবীর রণদা প্রসাদ সাহার ১২৪তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর ২০২০) এক ভার্চুয়াল আলোচনা সভায় তাকে স্মরণ করা হয়। “আমার মির্জাপুর” ফেসবুক গ্রুপের প্যানেল মেম্বাররা এ অনুষ্ঠানের আয়োজন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব সৈয়দ মামুনুল আলমের সভাপতিত্বে রাত ৮টায় এ অনুষ্ঠান শুরু হয়।আলোচনার সভার শুরুতে অনুষ্ঠানের সঞ্চালক শক্তি সাহা “আমার মির্জাপুর” ফেসবুক গ্রুপের প্যানেল মেম্বারদের লাইভে যুক্ত করে পরিচয় করিয়ে দেয়।সভাপতি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “দানবীর রণদা প্রসাদ সাহা শুধু একজন ব্যক্তি নয়, তিনি একটি প্রতিষ্ঠান, তিনি একটি স্মারক, তিনি একটি দেশ, তিনি একটা গর্ব এবং আমাদের অনুপ্রেরণা।জন্মের পর থেকেই তাঁর নাম শুনে এসেছি। তাঁর কৃতিত্বের কথা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় দীপ্তমান। তিনি শুধু মির্জাপুরের সম্পদ না, তিনি বাংলাদেশের সম্পদ, তিনি সারা পৃথিবীর সম্পদ। সভাপতির উদ্বোধনী বক্তব্যে পর এক এক করে প্যানেল মেম্বাররা রণদা প্রসাদ সাহার জীবন ও তাঁর স্মৃতি নিয়ে আলোচনা করেন। বক্তারা স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে দানবীর রণদা প্রসাদ সাহার অবদানের কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন। একই সাথে দানবীর রণদা প্রসাদ সাহা ও তাঁর পু্ত্রের অপহরণে জড়িতদের খোঁজে আইনের আওতায় আনার জন্য বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে জোর দাবী জানান। আলোচনা শেষে সভাপতির সমাপণী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, ১৮৯৬ সালের ১৫ নভেম্বর উথ্যান একাদশীতে অতি দরিদ্র পরিবারে রণদা প্রসাদ সাহার জন্ম। তাঁর মায়ের নাম কুমুদিনী দেবী এবং বাবার নাম দেবেন্দ্রনাথ সাহা। শিশুকালেই পিতা-মাতাকে হারিয়ে বড় হতে থাকেন তিনি। কঠিন অধ্যাবসায় আর অদম্য সাহসিকতা নিয়ে এগিয়ে যান তিনি। জীবন সংগ্রামে জয়ী এই রণদা প্রসাদ সাহা জীবনের সমস্ত উপার্জিত অর্থ মানবতার কল্যাণে দান করে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযদ্ধের সময় পাক হানাদার বাহিনীর এ দেশীয় দোসরদের সহায়তায় রণদা প্রসাদ সাহা ও ছেলে ভবানী প্রসাদ সাহাকে অপহরণ করে নিয়ে যায়। তারপর থেকে তাঁদের আর কোনো সন্ধান এখনো মেলেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com