মীর আনোয়ার হোসেন টুটুল
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) বেগম সাহান আরা বানু এনডিসি টাঙ্গাইলের মির্জাপুরে নব নির্মিত উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কাম স্টোর সেন্টার উদ্বোধন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। আজ রবিবার মহাপরিচালক মির্জাপুরে পরিবার পরিকল্পনা অফিসের সামনে উপস্থিত হলে কর্মকর্তা-কর্মচারীগন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ফুলের শূভেচ্ছা জানানোর পর নব নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং স্টোর ভবন পরিদর্শন করেন।
স্টোর সেন্টার পরিদর্শনের পর নব নির্মিত ভবনের মিলনায়তনে মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিয়ম করেন। প্রধান অতিথি বেগম সাহান আরা বানু এনডিসি তার আলোচনায় সবাকে দিক নির্দেশনা মুলক বক্তব্য উপস্থাপন করেন। এ সময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (উপকরণ সরবরাহ) ও লাইন ডাইরেক্টর রত্না তালুকদার, মির্জাপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মো. জুবায়ের হোসেন, পরিচালক (ঢাকা বিভাগ) মো: শরিফুল ইসলাম, টাঙ্গাইল জেলার পরিবার পরিকল্পনার উপ পরিচালক মো: লুৎফুল কিবরিয়া, সহকারী পরিচালক (ক্লিনিক) ডা: মো ফরহাদ আলী খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম। এছাড়া পরিবার পরিকল্পনা পরিদর্শক, এসএসিএমও, এফডব্লিউভি, এফডব্লিউএ উপস্থিত ছিল। পরিদর্শনের পর মহাপরিচালক সাহান আরা বানু এনডিসি পরিবার পরিকল্পনা অফিসের সামনে একটি গাছের চারা রোপন করেন।
Leave a Reply