1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মহেড়া ইউনিয়নে অগ্নিকান্ডে লাখ টাকার ক্ষয়ক্ষতি - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে মহেড়া ইউনিয়নে অগ্নিকান্ডে লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম : Saturday, February 1, 2020
  • 844 বার
mirzapurtangailpic.01.02.2020

সাদিকুল ইসলাম:

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলার মহেড়া ইউনিয়নের ডুকলাহাটি গ্রামে অগ্নিকান্ডে ২টি ঘর পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে মালামালসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে ওই গ্রামের আব্বাস মিয়ার ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে তা পাশ্ববর্তী লালু মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে। এতে আব্বাস ও লালু মিয়ার দুইটি ঘরই পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী দেলুয়ার, দুলাল, হেকমত, বাহার উদ্দিনের বসত ঘরে ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আরিফুর রহমান জানান, দুইটি বসত ঘরে পুড়ে গেছে এতে মালামালসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com