তুষার সান্যাল
আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া বাজারে কলা পাকানোর জন্য বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশানোর অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রামমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগপাড়া বাজারে গিয়ে কলা পাকানোর বিষাক্ত রাসায়নিক পদার্থ পেয়ে এগুলো জব্দ করা হয় এবং ঐ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করাসহ তাকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply