1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে খালের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে খালের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : Wednesday, September 2, 2020
  • 1009 বার
received 665815817301644

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরার জালসহ সাতরে খাল পার হওয়ার সময় পানিতে ডুবে খাইরুল ইসলাম নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার সোহাগপুর খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সন্ধায় এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোড়াই ইউপি সদস্য মো. কামরুজ্জামান। খাইরুল ইসলাম গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের ময়নাল হকের ছেলে। সে গোড়াই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্র জানায়, সকাল এগারোটার দিকে খাইরুল মাছ ধরার একটি জাল (ঝাকি জাল) নিয়ে সাতরে সোহাগপুর খালের এপার থেকে ওপারে যাওয়ার সময় পানিতে ডুবে নিখোজ হয়। পরে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা অনেক খোঁজাখোঁজির পরও খাইরুলের সন্ধায় করতে পারেনি। বিকেলে ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধা সাড়ে ৬টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে ২০ গজ ভাটিতে থেকে স্কুল ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করে তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com