1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
একাব্বর হোসেন এমপি’র রোগমুক্তি জন্য সাড়ে সাতশ মসজিদে একযোগে দোয়া অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

একাব্বর হোসেন এমপি’র রোগমুক্তি জন্য সাড়ে সাতশ মসজিদে একযোগে দোয়া অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Friday, August 21, 2020
  • 891 বার
received 280201206439249 mh1598025622509 1


মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে একাব্বর হোসেন এমপি ও তাঁর স্ত্রীর রোগ মুক্তির জন্য উপজেলার সাড়ে সাতশ জামে মসজিদে একযোগে মিলাদ মাহফিল ও দোয়া হয়েছে। শুক্রবার বাদ জু’মা উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও পাড়ার মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসুল্লিরা অংশ নেন।
মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন জানান, মাননীয় এমপি একাব্বর হোসেন ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে এমপি সাহেব ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছেন। তিনি আমাদের অভিভাবক ও মির্জাপুরের উন্নয়নে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় এমপি সাহেব যাতে দ্রুত সুস্থ্য হয়ে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন। বাদ জু’মা মাননীয় এমপি সাহেবের সুস্থ্যতার জন্য দোয়া করা হয়েছে। একই কথা বলেন পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী সিরাজ মিঞা ও বাওয়ার কুমারজানী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি হাজী আবদুর রউফ দুলাল।
মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, জানান, মির্জাপুর উপজেলা ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে সাতশ মসজিদে একযুগে এই মাননীয় এমপি সাহেবের সুস্থ্যতার জন্য বাদ জু’মা দোয়া মাহফিল হয়েছে।
মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন জানান, মাননীয় এমপি সাহেব ও তাঁর স্ত্রীর করোনা আক্রান্তের খবরে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উদ্ভেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, মহান আল্লাহ যেন মাননীয় এমপি সাহেবকে দ্রুত সুস্থ্য করে আমাদের মাঝে ফিরিয়ে দেন সেজন্য উপজেলার প্রতিটি মসজিদের বাদ জু’মা দোয়া মাহফিল হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com