1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের নতুন সভাপতি উজ্জল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের নতুন সভাপতি উজ্জল

  • আপডেট টাইম : Thursday, August 20, 2020
  • 1126 বার
received 280201206439249 mh1597934794515


মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল সভাপতি ও মো. আক্তারুজ্জামান ফুলুকে সহসভাপতি মনোনীত করে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের নতুন কমিটি গঠিন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মতিঝিলে ফেডারেশনের নিজস্ব ভবনের কার্য়ালয়ে বোর্ড সভায় তাদের মনোনীত করা হয়।
ফেডারেশনের সভাপতি নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইস্রাফিল আলমের মৃত্যুতে সভাপতির পদটি শূন্য হয়। বৃহস্পতিবার দুপুরে ফেডারেশনের ব্যবস্থাপনা পরিষদের সভায় দুই বারের নির্বাচিত সহসভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলকে সভাপতি ও ব্যবস্থাপনা পরিষদের সদস্য মো. আক্তারুজ্জামান ফুলুকে সহসভাপতি মনোনীত করা হয়।
খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে।তিনি দীর্ঘদিন মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচিত সহসভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন। এদিকে খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল সভাপতি ও মো. আক্তারুজ্জামান ফুলু সহসভাপতি মনোনীত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য্, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com