1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
এমপি একাব্বর হোসেন ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশে সিএমএইচ এ চিকিৎসা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

এমপি একাব্বর হোসেন ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশে সিএমএইচ এ চিকিৎসা

  • আপডেট টাইম : Thursday, August 20, 2020
  • 1578 বার
received 280201206439249 mh1597886479740


মো. জাহাঙ্গীর হোসেনঃ
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ও তাঁর স্ত্রী ঝর্ণা হোসেন করোনা আক্রান্ত হয়েছেন।বুধবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই তাদের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ ভর্তির কার্যক্রম শুরু করা হয়েছে বলে সাংসদের একমাত্র ছেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তাহরীম হোসেন সীমান্ত জানিয়েছেন।
পারিবারিক সূত্র জানা গেছে, গত বৃহস্পতিবার প্রথমে ঝর্ণা হোসেন জ্বর ও শরীর ব্যথা অনুভর করলে রবিবার তিনি করোনা পরীক্ষার জন্য নমূনা দেন। সোমবার তাঁর পজেটিভ রিপোর্ট আসে। অন্যদিকে মঙ্গলবার এমপি একাব্বর হোসেনের জ্বর ও শরীর ব্যথা হলে বুধবার সকালে তিনি নমুনা দেন। বিকেলে রিপোর্টও পজেটিভ রিপোর্ট আসে।
বিকেল থেকে এমপি একাব্বর হোসেন ও ঝর্ণা হোসেনের শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁরা তীব্র জ্বর ও শ্বাসকষ্ট অনুভর করলে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। পরে রাতেই তাদের হাসপাতালে নেয়া কার্য়ক্রম শুরু হয়েছে বলে এমপি পুত্র তাহরীম হোসেন সীমান্ত জানিয়েছেন।
এদিকে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের চার বারের নির্বাচিত এমপি মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একাব্বর হোসেন ও তাঁর স্ত্রী ঝর্ণা হোসেন করোনা আক্রান্তের খবরে দলীয় নেতাকর্মীসহ নির্বাচনী এলাকার জনগণের মধ্যে উদ্ভেগ উৎকষ্ঠার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে একাব্বর হোসেন এমপি ও ঝর্ণা হোসেনের সুস্থ্যতার জন্য দলীয় নেতাকর্মী, নির্বাচনী এলাকার জনগণসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তাদের একমাত্র ছেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তাহরীম হোসেন সীমান্ত।এছাড়া তাঁর বাবা-মার অসুস্থ্যতার খবর শুনে তাৎক্ষনিক উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাহরীম হোসেন সীমান্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com