দীপক বিশ্বাস রাজীবঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার (৩০.০৭.২০২০ইং) ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম তার নিজ অর্থায়নে কর্মহীন ও বন্যার্ত পানি বন্দী ১২০ টি পরিবারের মাঝে ঈদ-উল আযাহা উপলক্ষে ত্রাণ বিতরন করেন। বন্যার্ত পরিবারগুলো করোনা কালিন সময় হতে কর্মহীন ও অসহায় অবস্থায় জীবন যাপন করছেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল আটা, লবন, চিনি ও সেমাই।
ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম বলেন, করোনা কালিন সময় এবং বর্তমানে ভয়াবহ বন্যার কারনে যে সকল মানুষ কর্মহীন হয়ে পরেছেন আমি ব্যক্তিগত ভাবে যতটুকু সম্ভব তাদের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে তাদের সাহায্য করার চেষ্টা করবো।
Leave a Reply