1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বীরাঙ্গনা রবিজানকে ৮ শতাংশ জমি বন্দোবস্ত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে বীরাঙ্গনা রবিজানকে ৮ শতাংশ জমি বন্দোবস্ত

  • আপডেট টাইম : Wednesday, July 29, 2020
  • 1389 বার
111323728 2664407093775179 5767397035163395229 n

তুষার সান্যাল
টাঙ্গাইলের মির্জাপুরে একমাত্র বীরাঙ্গনা রবিজানকে জমি বন্দোবস্ত দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার মির্জাপুর উপজেলার তেলিপাড়া মৌজায় ৮ শতাংশ জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক এর নির্দেশনায় বন্দোবস্ত জমি পরবর্তী দখল বুঝিয়ে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, তেলিপাড়া মৌজায় ০১নং খতিয়ানে ৬২নং দাগে ০.০৮ একর জমি বন্দোবস্ত কেস নং- ৫৫৭/৫৬৫/২০১৯-২০২০ মূলে প্রাপ্ত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন বলেন, আমাদের চাকরির একটাই স্বার্থকতা যে আমরা সরাসরি মানুষের সেবা করতে পারি। তারই ধারাবাহিকতায় একজন বীরাঙ্গনার বন্দোবস্ত জমি দখল বুঝিয়ে দেওয়াটা অনেক তৃপ্তির বিষয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক বলেন, মুুক্তিযোদ্ধায় তার অবদানের জন্য সরকার তাকে বীরাঙ্গনা স্বীকৃতি দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে। তাকে একটি বাড়ি তৈরি করে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com