স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে আগামীকাল শনিবার (১৮ জুলাই) পৌরসভার কয়েকটি এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।
পৌরসভার বাইমহাটি ছাপড়া মসজিদ এলাকা, হাসপাতাল রোড, আশকবর থেকে মসজিদ রোড পর্যন্ত, কলেজ রোড, ইউনিয়ন পাড়া আংশিক, থানা রোড ও বাওয়ার কুমারজানি রোড এই এলাকায় সকাল ৭-৫ টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোর্শেদুল ইসলাম বলেন, জরুরী রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য সাময়িক ভাবে বিদ্যুৎ বন্ধ থাকবে।
Leave a Reply