1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
পাঁচ হাজার কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে কুমুদিনী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

পাঁচ হাজার কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে কুমুদিনী

  • আপডেট টাইম : Friday, July 17, 2020
  • 1054 বার
received 2768430553261298

দীপক বিশ্বাস রাজীব

টাঙ্গাই‌লের মির্জাপু‌রে আজ শুক্রবার সকাল ১০টায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল এর উ‌দ্যো‌গে কুমু‌দিনী হাসপাতালের প্রধান গেটের সামনে থেকে পাঁচ হাজার দরিদ্র পরিবারের মধ্যে এই খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন কুমুদিনী ওয়েফেয়ার ট্রাস্টের পরিচালক মহাবীর পতি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেষ কুমার ভৌমিক, মির্জাপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিরুল কাদের লাবন, কুমুদিনী নার্সিং স্কুলের মেট্রন সিস্টার দিপালী পেরেরা এবং কুমুদিনী হাসপাতালের প্রকল্প বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই প্রমুখ।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২০ কেজি চাল, চার কেজি ডাল, তেল এক লিটার, এক কেজি চিনি, এক কেজি লবণ, দুই কেজি আলু ও দুইটি সাবান।

কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেষ কুমার ভৌমিক জানিয়েছেন, উপজেলার ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের পাঁচ হাজার দরিদ্র কর্মহীন অসহায় পরিবারের মধ্যে এই খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com