1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বেসরকারি শিক্ষকদের মানবেতর জীবনযাপন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সন্তানদের নতুন জামা কিনে আর বাড়ি ফেরা হলো না ফারুকের স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত

বেসরকারি শিক্ষকদের মানবেতর জীবনযাপন

  • আপডেট টাইম : Thursday, July 9, 2020
  • 1223 বার
received 665815817301644

আহমেদ হৃদয় : বৈশ্বিক মহামারী ককরোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে গেছে গোটা বিশ্ব। মরণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশের সকল কর্মক্ষেত্র বন্ধ হয়ে গেছে। কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায়  মানবেতর জীবনযাপন করছে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। জাতীয় শিক্ষক ফোরামের তথ্য বলছে, দেশের প্রায় ৫ লাখ বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়ে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, দেশের বেসরকারি ৫ লাখ শিক্ষক-কর্মচারি মানবেতর জীবন-যাপন করছে। বৈশ্বিক মহামারি করোনার দু:সময়ে প্রতিষ্ঠান প্রদত্ত সুযোগ সুবিধা প্রায় বন্ধ। কারণ প্রতিষ্ঠানের আয়-ইনকামও বন্ধ। এক্ষেত্রে শিক্ষক-কর্মচারিরা অপেক্ষার প্রহর গুণছে কখন বেতন-ভাতার সরকারি অংশ ছাড় হবে? চলছে জুলাই মাস, অথচ এখনো বেতন-ভাতা ছাড়ের কোন খবর নেই।
তিনি বিলেন, এমতাবস্থায় আমরা গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছি। তিনি আরো বলেন, বাজেটের মাস বলে বিলম্ব হবে এ ঠুনকো অজুহাত না দিয়ে শিক্ষা অধিদপ্তরকে ডিজিটাল হওয়ার আহবান জানাচ্ছি। পাশাপাশি করোনার এই মহাদুর্যোগে ঈদুল আযহার পূর্বেই জুলাই মাসের বেতন ও পূর্ণাঙ্গ  ঈদ বোনাস দেয়ার  জোর দাবি জানাই। এক দেশে শিক্ষাক্ষেত্রে দুই নীতি চলতে পারেনা।  সরকারি-বেসরকারি এ বৈষম্য দূর করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com