1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ধল্যা-বিলপাড়া সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে ধল্যা-বিলপাড়া সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম : Sunday, July 5, 2020
  • 1191 বার
received 280201206439249 mh1593958803639


মো. জাহাঙ্গীর হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার পানির প্রবল চাপে ধল্যা-বিলপাড়া অভ্যন্তরীণ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ১৫ গ্রামের মানুষসহ পার্শ্ববর্তী বাসাইল উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার দুপুরের দিকে সড়কটির আদাবড়ি পশ্চিমপাড়া নামক স্থানে এই ভাঙনের সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাতের মধ্যে সড়কটির ৭০-৮০ ফুট ভেঙ্গে যায় বলে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান তালুকদার বকুল জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ধল্যা-বিলপাড়ার সড়ক দিয়ে বাসাইল উপজেলার সাথে মির্জাপুরের সরাসরি যোগাযোগের একটি মাধ্যম। এছাড়া প্রতিদিন আদাবাড়ি, ভাতকৃড়া, গ্রামনাহালী, বিলপাড়া, ছাওয়ালীসহ অন্তত ১৫ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে উপজেলা সদরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করে থাকে। কিন্ত বন্যার পানির প্রবল স্রোতে সড়কের ওই অংশে ভেঙে যাওয়ার ফলে বিপাকে পড়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে বিকল্প হিসেবে ওই গ্রাম গুলোর মানুষ ঝঁুকি নিয়ে নৌকায় পারপার হচ্ছে।
জানা গেছে, গত তিনমাস পূর্বে সড়কটি স্থানীয় প্রকৌশল অধিদপ্তর সংস্কার করে। নির্মাণ কাজের মান নিয়েও এলাকাবাসী প্রশ্ন তুলেছেন। সড়কটির কয়েকটি স্থানে পানি চলাচলের জায়গা থাকলেও সেখানে নতুন বাড়ি-ঘর নির্মাণ করায় পানি প্রবেশের পথগুলো বন্ধ হয়ে গেছে। তাছাড়া যেখানে রাস্তাটি ভেঙে গেছে সেখানে একটি কালভার্ট ছিলো। রাস্তা সংস্কারের সময় স্থানীয় কিছু লোকজন কালভার্টের মুখ আটকে দেয়। এতে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে বন্যার পানি প্রবেশের সব মুখ বন্ধ হয়ে পড়ায় পানির প্রবল চাপে সড়কের আদাবাড়ি পশ্চিমপাড়া ওই অংশ পানির স্রোতে ভেঙ্গে যায়। রাতের মধ্যে ওই এলাকা সম্পূর্ণ প্লাাবিত হয়ে পড়ে। এদিকে পানির প্রবল স্রোতে আদাবাড়ি কবরস্থানের দেয়ালও হুমকির মধ্যে পড়েছে বলেও জানা গেছে।
মহেড়া ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া বলেন, পানি প্রবাহের পথগুলো স্থানীয় লোকজন বাড়িঘর নির্মাণ করে বন্ধ করে দিয়েছে। তাছাড়া কালভার্টের মুখও স্থানীয়রা বন্ধ করে দেয়ায় পানির প্রবল চাপে রাস্তাটি ভেঙে গেছে। তাছাড়া সড়কটি নির্মাণ কাজ ছিলো অত্যন্ত নিম্নমানের বলে তিনি অভিযোগ করেন।
মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি নির্মাণ কাজ নিম্নমানের কথা অস্বীকার করে বলেন, বর্ষার পানির চাপের সাথে কাজের নিম্নমানের কোন সম্পর্ক নেই। দ্রুত সময়ের মধ্যে ভাঙন এলাকায় লোক পাঠানো হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com