1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট টাইম : Sunday, June 28, 2020
  • 1593 বার
received 280201206439249 mh1593327534225

মো. জাহাঙ্গীর হোসেন:

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। শনিবার রাত দুইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের পোষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।সকাল পৌনে আটটায় রিপোর্ট পাঠানো পর্যন্ত পুলিশ নিহতদের মরদেহ ট্রাকের আটকে পড়া স্থান থেকে উদ্ধার করতে পারেনি। নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে বগুড়াগামী (বগুড়া-ট-১১-২৩৩৯) ট্রাকটিতে ১৫/২০ টন ওজনের লোহার শীট রয়েছে। রাত দুইটার দিকে ট্রাকটি মহাসড়কের উক্ত স্থানে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারায়।ট্রাকটির সামনের বা পাশের চাকা সড়ক বিভাজকের উপর উঠে যায়। এতে চাকা খুলে অন্যত্র ছিটকে পড়ে। ট্রাকের সামনের অংশসহ দুমড়ে মুচড়ে যায়। এতে চালকের পেছনের আসনে (কেবিন) বসে থাকা যাত্রীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ ধারণা করছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চালক পলাতক রয়েছেন। ওই তিনজন ট্রাকের যাত্রী কিংবা শীটের মালিক হতে পারেন। মরদেহ উদ্ধার ও ট্রাক-সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com