1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ৯ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে ৯ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

  • আপডেট টাইম : Monday, June 8, 2020
  • 3203 বার
ghfgjhghgj

মির্জাপুর প্রতিদিন ডটকম ডেস্ক
১১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২-এর ৭(ঝ) ধারা অনুযায়ী ২০১৯ খ্রিষ্টাব্দের ১০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রবিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা যায়, যাঁদের গেজেট বাতিল করা হয়েছে তাঁদের মধ্যে বিজিবির এক হাজার ১৩৪ জন এবং বিমানবাহিনীর ৪৭ জন সদস্য রয়েছেন। এঁরা মুক্তিযুদ্ধের পর ওই সব বাহিনীতে যোগ দেন। নিয়ম অনুসারে তাঁরা বাহিনীর সদস্য হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন না। তাই তাঁদের স্বীকৃতি বাতিল করা হয়েছে। এঁরা নতুন আবেদন করার মাধ্যমে সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন। সূত্রঃ দৈনিক শিক্ষা
মির্জাপুরে যাদের গেজেট বাতিল হলোঃ কদিম ধল্যা গ্রামের কাজী হাবিবুর রহমানের ছেলে কাজী মাহমুদুর রহমান (বাতিলকৃত বিমানবাহিনী গেজেট ১৬১, ০৭/০৬/২০২০), আতিয়া মোঃ পুর গ্রামের মোঃ শুকুর ব্যাপারির ছেলে ময়শের আলী মিয়া, বেটরাসিন গ্রামের খোরশেদ আলী মিয়ার ছেলে শাহজাহান মিয়া, নতুন কহেলা গ্রামের আব্দুর হাকিমের ছেলে রবিউল আউয়াল, জাহাইল গ্রামের মোঃ মর্তুজা আলীর ছেলে আমজাদ আলী, ভাবখন্ড গ্রামের এরশাদ খানের ছেলে কামরুজ্জামান, আউটপাড়া গ্রামের মোঃ রাহাজ উদ্দিনের ছেলে এ বি সিদ্দিক, শুভুল্যা গ্রামের মৃত নাজিম উদ্দিন মোল্লার ছেলে মোঃ শহিদুর রহমান, বরোটিয়া গ্রামের মোঃ আবুল হোসেন খানের ছেলে আব্দুর জব্বার (বাতিলকৃত বিজিবি গেজেট ১৬০, ০৭/০৬/২০২০)।https://molwa.gov.bd/sites/default/files/files/molwa.portal.gov.bd/notices/dcf1787f_3066_4a17_b5b1_67b7457a60af/%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%20%E0%A6%97%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F.pdf

https://molwa.gov.bd/sites/default/files/files/molwa.portal.gov.bd/notices/6310c903_029d_4cf6_a6b4_94cfb7fb6723/1134%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%20%E0%A6%97%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2.pdf

নিউজটি শেয়ার করুন..

One response to “মির্জাপুরে ৯ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল”

  1. Avatar of backbiome backbiome says:

    Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com