1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
লৌহজং নদীতে জোয়ারের পানিতে বাঁশের সাঁকো ভেংগে তছনছ, বিপাকে এলাকাবাসী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

লৌহজং নদীতে জোয়ারের পানিতে বাঁশের সাঁকো ভেংগে তছনছ, বিপাকে এলাকাবাসী

  • আপডেট টাইম : Wednesday, May 27, 2020
  • 1256 বার
IMG 20200527 182009

স্টাফ রিপোর্টারঃ

মির্জাপুরের (সাহাপাড়া-কুমুদিনী হাসপাতাল) সংলগ্ন লৌহজং নদীতে আজ বুধবার সকালে জোয়ারের পানিতে বাঁশের সাঁকোটি ভেংগে গেছে। এতে ওই এলাকার বাসিন্দারা চরম বিপাকে পড়েছে। এলাকাবাসীসূত্রে জানা গেছে, আজ সকাল ১০ টার দিকে নদীতে প্রচন্ড স্রোত আর জোয়ারের পানিতে সাঁকোটি ভেংগে গেছে।
এই বাঁশের সাঁকোটি দিয়ে প্রতিদিন প্রায় হাজারো লোকজন পারাপার হয়। মির্জাপুরের সাহাপাড়াসহ কয়েকটি গ্রামের বাসিন্দাদের এ সাঁকো ব্যবহার করে প্রতিদিন কুমুদিনী হাসপাতাল, বড় বাজারে যাতায়াত করতো।
এখন এ অবস্থায় তারা তাদের প্রয়োজনীয় কাজে যেতে পারছে না।
এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এই এলাকার মানুষ সাঁকোটি মেরামতে প্রশাসনসনসহ জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com