1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট টাইম : Tuesday, May 26, 2020
  • 1006 বার
IMG 20200526 230703

স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। মঙ্গলবার সন্ধা ছয়টার দিকে মির্জাপুর-উয়ার্শী-বালিয়া সড়কে মির্জাপুর উপজেলার রুয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার উয়ার্শী ইউনিয়নের বর্ধনপাড়া গ্রামের মোজাফ্ফর মিয়ার ছেলে এসএসসি পরীক্ষার্থী পারভেজ হোসেন (১৭) ও ঢাকার ধামরাই উপজেলার ধানতারা গ্রামের হাসু দেওয়ান (৬৫)।
আহতদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী বর্ধনপাড়া গ্রামের মো. সাজেদ মিয়ার ছেলে মো. নাহিদ হোসেন (১৭) কে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র মতে, উপজেলার উয়ার্শী পাইকপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এ বছর পরীক্ষায় অংশ নেয়া নিহত ও আহত ওই দুই পরীক্ষার্থী মোটরসাইকেলযোগে উয়ার্শীর যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ইজিবাইকের চালক ও যাত্রীসহ অন্তত পাঁচজন আহত হন। গুরুতর অবস্থায় তাঁদের কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসকেরা ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত নাহিদের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com