1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট টাইম : Thursday, June 18, 2020
  • 2034 বার
Mirzapur Dakat Pic 18 06 2020

মো.জাহাঙ্গীর হোসেনঃ

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের পেট্রল পাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো মির্জাপুর পৌর সদরের পোষ্টকামুরী দক্ষিনপাড়ার শওকত হোসেনর ছেলে আমিনুর রহমান (৩৩) সদরের বাইমহাটি গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে শাকিল(৩০)বাদশা মিয়ার ছেলে ফজল (৩২) ও উপজেলা গোড়াই নয়াপাড়ার মজিবুর রহমানের ছেলে সাজেদুর ইসলাম(৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মির্জাপুর থানার পিএসআই মিজানুর রহমান এসআই মো. হাবিবুর রহমান উকিলের নেতৃত্বে পুলিশ সদস্যরা মহাসড়কের ওই স্থানে আলমগীর হোসেনের বাড়ীর উত্তর পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি দা, রশি, তিনটি লাইট ও চারটি মোবাইল সেট উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামী বলে পুলিশ জানিয়েছে।
মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান জানান, দুপুরে গ্রেপ্তারকৃতদের ডাকাতি মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com