1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
সাংবাদিক জহিরুল ইসলাম শেলীর ভাতৃবিয়োগ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

সাংবাদিক জহিরুল ইসলাম শেলীর ভাতৃবিয়োগ

  • আপডেট টাইম : Tuesday, September 9, 2025
  • 485 বার
IMG 20250909 190301

মোঃ হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সহসভাপতি কবি ও সাংবাদিক জহিরুল ইসলাম শেলীর বড় ভাই ওবাইদুল ইসলাম লুটন (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মঙ্গলবার সকাল আটটার দিকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওবাইদুল ইসলাম লুটন উপজেলা সদরের বাইমহাটি গ্রামের সাইফুল ইসলাম মাষ্টারের ছেলে।
সাংবাদিক জহিারুল ইসলাম শেলী জানান, তাঁর ভাইয়ের শ্বাসকষ্ট জনিত রোগ ছিল। সোমবার গভীর রাতে শ্বাসকষ্ট শুরু হলে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, দুই ছেলে, ৫ ভাই ১ বোনসহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন।
বাদ আসর উপজেলা প্রশাসন জামে মসজিদে জানাজা নামাজ শেষে মির্জাপুর কেন্দ্রীয় কবরাস্থানে দাফন করা হয়। জহিরুল ইসলাম শেলীর বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি বলেন ওবাইদুল ইসলামের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। আমি আত্মার মাগফেরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং সদস্যবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com