1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
শিশু রাতিফ বাঁচতে চায় - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

শিশু রাতিফ বাঁচতে চায়

  • আপডেট টাইম : Thursday, March 17, 2022
  • 985 বার
received 286080390337277

মো. জোবায়ের হোসেন

মাত্র ৫ বছর ২ মাসের শিশু মাহবুব ইসলাম রাতিফ। বছরখানেক হবে স্থানীয় একটি মাদ্রাসা আরবী হরফের সাথে পরিচিত হচ্ছিল শিশুটি। কিন্তু কিডনি জটিলতায় নিভে যেতে চলেছে ছোট্ট রাতিফের জীবন প্রদীপ। টাকার অভাবে হচ্ছেনা চিকিৎসা।

রাতিফ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্বনামধন্য ইসলামিক ব্যক্তিত্ব, মির্জাপুর সরকারি সদয় কৃঞ্চ উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক, মির্জাপুর থানা মসজিদের ইমাম প্রয়াত শফিকুল ইসলাম ত্রিশালী এর নাতি ও মাজহারুল ইসলাম বাশারের ছেলে।

রাতিফের পরিবার জানায়, দীর্ঘদিন যাবৎ রাতিফের পেটে ব্যাথার সমস্যা হচ্ছিল। ঠিকমতো খেতে পারছিলোনা। পরে রাতিফকে ডাক্তারের কাছে নিয়ে পরিক্ষা নিরীক্ষা পর জানা যায় তার ডান পাশের কিডনির অধিকাংশ ক্ষতিগ্রস্ত। দ্রæত সময়ের মধ্যে ডান পাশের কিডনি অপসারণ করতে হবে। এতে প্রায় দুই লাখ টাকা ব্যয় হবে।

রাতিফের বাবা মাজহারুল ইসলাম বাশার বলেন, আমি পেশায় দর্জি কাজ করি। এই আয় দিয়ে জীবন চালানোই কষ্ট। রাতিফের কিডনি অপসারণের জন্য যে টাকার প্রয়োজন তা কোনভাবেই আমার পক্ষে সংস্থান করা সম্ভব না। শিশু রাতিফের জীবন বাঁচাতে তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

রাতিফকে সহযোগিতা করতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন- ০১৭৬৮-২২৯৩১৫ নাম্বারে। এটি রাতিফের বাবা মাজহারুল ইসলাম বাশারের ব্যবহৃত মোবাইল নাম্বার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com