1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
যত্রতত্র উন্নয়নই মানুষের জীবন ও পরিবশকে হুমকিতে ফেলছে- জেলা প্রশাসক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

যত্রতত্র উন্নয়নই মানুষের জীবন ও পরিবশকে হুমকিতে ফেলছে- জেলা প্রশাসক

  • আপডেট টাইম : Tuesday, September 8, 2020
  • 976 বার
received 280201206439249 mh1599557650138

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক মো.আতাউল গণি বলেছেন পরিবেশ রক্ষায় পরিকল্পিত উন্নয়ন দরকার। যত্রতত্র উন্নয়নই মানুষের জীবন ও পরিবশকে হুমকিতে ফেলছে। অপরিকল্পিত উন্নয়নের ফলে আগামী দশ বছর পর মির্জাপুরের পরিবেশে বিপর্যয় ডেকে আনবে। তিনি পরিকল্পিত উন্নয়নের প্রতি জোর দিয়ে পরিবেশ রক্ষার জন্য স্ব স্ব অবস্থান থেকে সবাইকে ভূমিকা রাখার আহবান জানান।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আতাউল গণি মির্জাপুরে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, রাষ্ট্র একটি বৃক্ষ, এই বৃক্ষ বাঁচিয়ে রাখতে হবে। এটি কেটে ফেললে কেউ ফল খেতে পারবেন না।

সকাল সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসক মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে পৌছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিয়ম সভায় জেলা প্রশাসক আরও বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারি খাল পুনরোদ্ধার করে সংস্কারের ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে পরিবেশ রক্ষায় গোড়াই শিল্পাঞ্চলের কারখানাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান (ইটিপি) সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না তা খতিয়ে দেখার জন্যও তিনি ইউএনওকে নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com