1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর সাংবাদিক সংস্থার কমিটি গঠন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুর সাংবাদিক সংস্থার কমিটি গঠন

  • আপডেট টাইম : Monday, January 9, 2023
  • 505 বার
IMG 20230109 130119

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে আগামী (২০২৩-২৪) দুই বছরের মেয়াদে মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের ১৫ সদস্যের মতামতের ভিত্তিতে সোমবার (০৯ জানুয়ারি) ৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হয়েছেন দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি অবজারভার পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম শিপলু ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. জোবায়ের হোসেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন কাইয়ুম মিয়া ( নিউজ টাঙ্গাইল), যুগ্ম সম্পাদক মিনহাজ মিয়া ( দৈনিক আলোকিত বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন ( আনন্দ টিভি ও দৈনিক আমার সংবাদ), রাব্বি ইসলাম ( দৈনিক বাংলাদেশের খবর) , কোষাধ্যক্ষ শামীম মিয়া ( দৈনিক বাংলাদেশ বুলেটিন), কার্যকরি সদস্য রুবেল মিয়া ( দৈনিক যুগধারা), কার্যকরি সদস্য হাসান শাহরিয়ার ( দৈনিক জনতা)।

সংস্থার অন্য সদস্যরা হলেন, সাদ্দাম খান ( স্টাফ রিপোর্টার- দৈনিক সংবাদ), আহমেদ হৃদয় ( স্টাফ রিপোর্টার- দৈনিক আমার সংবাদ), বশির আহমেদ ( ফোকাস বিডি ২৪ ডট নেট), নাজিম উদ্দিন ( সময় সংবাদ বিডি ডট কম), সাইফুল ইসলাম ( তরঙ্গ নিউজ), শেখ নাসির উদ্দিন ( স্টাফ রিপোর্টার-বাংলাদেশ টাইমস)।

সংগঠনের সবার সহযোগিতায় সু-সাংবাদিকতার মাধ্যমে মির্জাপুরের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সভাপতি মাজহারুল ইসলাম শিপলু ও সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com