1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুর যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালন

  • আপডেট টাইম : Sunday, March 7, 2021
  • 766 বার
IMG 20210307 222514

মো. সাজজাত হোসেন

যথাযোগ্য মর্যাদায় আজ রোববার টাঙ্গাইলের মির্জাপুরে ৭ মার্চ পালিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর, পৌরসভা কার্যালয়, বিভিন্ন সরকারী বেসরকারী অফিস, থানা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বর্নিল সাজে সজ্জিত করা হয়। ৭ মার্চের ঐতিহাসিক ভাষনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনে বাঙ্গালী মুক্তিযুদ্ধে জাগ্রত হয়েছিল। জাতির জনককে স্মরন করেই আজকের এই অনুষ্ঠান।
সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তির মঞ্চ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। উপজেলার বিভিন্ন অনুষ্ঠান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, সহকারী কমিশনার (ভুমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com