1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুর ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা

  • আপডেট টাইম : Wednesday, August 9, 2023
  • 382 বার
IMG 20230809 172043

শামসুল ইসলাম সহিদ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মির্জাপুর উপজেলাসহ সারাদেশের ১২৩ টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন ।
এ উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৬৪ উপকারভোগী পরিবারের হাতে ভূমি ও ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শামীম আরা রিমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা প্রমুখ।
চতুর্থ ধাপের ৬৪ টি পরিবারসহ এ উপজেলায় মোট ৪১৯ ভূমি ও গ্রহহীন পরিবারকে ঘরসহ জমি হস্তান্তর করা হয়েছে বলে সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com