1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মধুমতি ব্যাংকের পরিচালকের মতবিনিময় - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মধুমতি ব্যাংকের পরিচালকের মতবিনিময়

  • আপডেট টাইম : Saturday, February 20, 2021
  • 741 বার
Mirzapur Ebs Group Pic 3

মো. জাহাঙ্গীর হোসেন
মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ইবিএস গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও মধুমতি ব্যাংকের পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই।
শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন লেমিনুর রহমান খান ইউসুফজাই (রচি)।
প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এরশাদ মিয়া। এ সময় আলোচনা করেন মির্জাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক শিপন সিকদার, যুগ্মসম্পাদক আশরাফ উদ্দিন কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সদস্য শিলা আক্তার প্রমুখ।
উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের বাসিন্দা রাফিউর রহমান ইউসুফজাই গত বছর দেশে করোনা মহামারি শুরু হলে মির্জাপুরে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, উপজেলা প্রশাসন, পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহায়তা করেন। এছাড়া এ উপজেলার কর্মহীন মানুষের মধ্যে তিনি একাধিকবার খাদ্যসহায়তা দেন। তরুন এই সমাজ সেবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে নানাভাবে কাজ করে যাচ্ছেন। মির্জাপুর প্রেসক্লাবের উন্নয়নেও তিনি ভূমিকা রাখবেন বলে সাংবাদিকদের জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com