“মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য “
প্রাণিসম্পদ দপ্তর,মির্জাপুর,টাঙ্গাইল এর পক্ষ থেকে করোনা (কোভিড-১৯ ) মোকাবেলায় নিয়োজিত চিকিৎসক/ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় উপজেলা প্রশাসনের মাধ্যমে PPE(personal protective equipment) হস্তান্তর। উল্লেখ্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ০৫ পিস PPE ছিলো। এই দুর্যোগ মুহূর্তে হস্তান্তরিত PPE র জন্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল মালেক উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ বিভাগকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। করোনা ও অন্যান্য দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রাণিসম্পদ বিভাগের অবদান নিয়ে আলোচনা হয় । প্রসঙ্গক্রমে উঠে আসে স্বল্পমূল্যে আবিষ্কৃত করোনা টেস্টকিট এর কথা যেটি আবিষ্কার করেছেন আমাদেরই প্রাণিসম্পদের লোক ড. বিজন কুমার শীল এবং এই পরিস্থিতিতে সারাদেশে প্রাণিসম্পদ বিভাগ থেকে PPE বিতরণ । এজন্য প্রাণিসম্পদ বিভাগের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে ইউএনও মহোদয় মত ব্যক্ত করেন। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অফিসার জনাব মোঃ মশিউর রহমান । আজ প্রাণিসম্পদ এর একজন সদস্য হিসেবে নিজেকে খুব গর্বিত অনুভব করছি । ২৪/০৩/২০
Leave a Reply