1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর পৌরসভা উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শিমু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুর পৌরসভা উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শিমু

  • আপডেট টাইম : Tuesday, September 8, 2020
  • 3532 বার
20200908 221305


মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার উপনির্বাচনে প্রয়াত মেয়র মো. সাহাদৎ হোসেন সুমনের স্ত্রী সালমা আক্তার ওরফে শিমু কে প্রার্থী মনোনীত করেছে উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার সন্ধায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহসভাপতি মীর এনায়েত হোসেন মন্টুর কার্যালয়ে দলীয় প্রার্থীদের নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ জানান, উপনির্বাচনে অংশ নিতে দলীয় নেতারা প্রস্তুতি নিচ্ছিলেন। তবে প্রয়াত মেয়র এর প্রতি শ্রদ্ধার পাশাপাশি নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতে প্রার্থীদের নিয়ে আলোচনা করে তাঁর স্ত্রী সালমা আক্তার শিমুকে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। সভায় অন্যদের মধ্যে উপজেলা আ.লীগের সহসভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, মির্জাপুর পৌর আ.লীগের সভাপতি ফরহাদ উদ্দিন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবুল হোসেন ও যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সালমা আক্তার ওরফে শিমু বলেন, আমি দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞ। আমি প্রয়াত মেয়রের অসমাপ্ত কাজ যেন শেষ করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাই।
উল্লেখ্য গত ১১ ফেব্রুয়ারি মেয়র সুমন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর পর ১ মার্চ স্থানীয় সরকার বিভাগ মেয়র পদটি শূন্য ঘোষণা করে। আগামী ১০ অক্টোবর শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com