1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর চার অবৈধ করাতকল ব্যবসায়ীকে জরিমানা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুর চার অবৈধ করাতকল ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম : Tuesday, January 5, 2021
  • 762 বার
Mirzapur Mubail Court Pic 05 01 2021

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে লাইসেন্স না থাকায় চার অবৈধ করাতকল ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গরবার দুপুরে উপজেলার হাটুভাঙ্গা বাজারে অভিযাকালে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
দীর্ঘদিন ধরে হাটুভাঙ্গা বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে লাইসেন্স ছাড়া করাতকল মালিকরা কাঠ চিরাইয়ের কাজ করছে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে হাটুভাঙ্গা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে হাটুভাঙ্গা এলাকার করাত কল ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন, মো. হানিফ, মো. শামসুল আলম ও মো. জুলহাস মিয়ার নিকট থেকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন জনস্বার্থে এধরনের অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com