স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ৮৫ টি দরিদ্র পরিবারের মধ্যে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। আজগানা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিকদার বৃহস্পতিবার ইউপি কার্যালয় থেকে এ শিশুখাদ্য বিতরণ করেন। শিশুখাদ্যের মধ্যে ৫০০ গ্রাম পজনের দুধের প্যাকেট, ৫০০ গ্রাম চিনি, ১টি করে জনসন সাবান রয়েছে। এসময় ইউপি সচিব, ইউপি সদস্যরা উপস্থিতি ছিলেন। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার জানান, সারাদেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছেন। দেশ লকডাউন থাকালীন সময়ে ইউনিয়নের কর্মহীন প্রায় সহস্রাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেন। মানুষ কিছুটা কর্ম করতে পারলেও তাদের উপার্জন বারেনি। এজন্য তিনি দুস্ত ও কর্মহীন থাকা পরিবারের শিশুদের জন্য শিশুখাদ্য বিতরণ শুরু করেছেন। প্রথম দিনে ৮৫ পরিবারে শিশুখাদ্য বিতরণ করেন। দেশের পরিস্তিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত শিশুখাদ্য বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply