মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে কুলি, দিনমজুর, চা দোকানী, সিএনজি ও অটো শ্রমিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন এসব মানুষের দিনযাপন কঠিন হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়া এসকল লোকজনের মধ্যে সরকারের তরফ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল মালেক। আজ শনিবার বিকেলে উপজেলা পৌর সদর এলাকায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, চাদোকানী, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, সিএনজি শ্রমিক, অটো শ্রমিকদের ৫ শতাধিক দরিদ্র পরিবারের লোকজনের প্রত্যেককে ১০ কেজি চাল, আধাকেজি ডাল, ৩ কেজি আলু, ১পিস সাবান বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন, মির্জাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু তাহের মোল্লা, ২নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা আলম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে ৫ টন চাল ও ৭৫ হাজার টাকা বরাদ্দ পেয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল মালেক বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী করোনা ভাইরাসের কারনে এই উপজেলায় কর্মহীন কোনো মানুষ না খেয়ে থাকবেন না। সে লক্ষ্যে কর্মহীন লোকজনের মধ্যে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মহীন লোকজনের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেওয়া হবে। যতদিন পর্যন্ত আমরা এ দূর্যোগ কাটিয়ে উঠতে না পারবো ততদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply